হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর থানা এলাকার আম্বরখানা মনিপুরীপাড়া শ্রী শ্রী জগন্নাথ জিউড় মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
রানু দত্ত এর সভাপতিত্বে ও লিটন সিংহ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের ভারপ্রাপ্ত আহবায়ক তুহিন কান্তি নাগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের সদস্য সচিব রাজিব কুমার দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন শ্রী বিকাশ ব্যানার্জি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আম্বরখানা মনিপুরীপাড়া শ্রী শ্রী জগন্নাথ জিউড় মন্দির কমিটির সভাপতি পঞ্চু সিংহ, শংকর রঞ্জন ঘোষ, বিপ্লব সিংহ, শংকর সিংহ, রঞ্জন কুমার দাস, লিটন দেবনাথ, বলরাম লোহার, সঞ্জয় সিংহ তপু, বিকাশ দাস, কার্তিক বৈদ্য, রাজন কুমার দাস, রিন্টু দেব, অমল কর্মকার, অন্নদা দাস, সুজন নায়েক, দীপন সিংহ, অনিক দেব, ডেবিট বারিক, পলাশ সিংহ, বিজন রায়, শ্রীবাস ঘোষ প্রমূখ।
মতবিনিময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। বিমানবন্দর থানা কমিটি গঠনের মাধ্যমে আমাদের সাংগঠনিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে। সকল ধর্মীয় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে। সভা শেষে বিশেষ প্রার্থনা পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি
এই নিউজ 359 বার পড়া হয়েছে