২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে জ্বালানী তেলের ডিপোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন

প্রকাশিত মার্চ ২৮, ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ণ
সিলেটে জ্বালানী তেলের ডিপোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন

জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ জ্বালানী তেলের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি কর্তৃক সিলেটে অবস্থিত জ্বালানী তেলের ডিপোসমূহে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধারাবাহিকতায়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ হতে সিলেট শহরে অবস্থিত যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) হতে ১ প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসি এর ডিপোতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) হতে ১ প্লাটুনসহ মোট ২টি ডিপোতে ২ প্লাটুন বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, মোতায়েনকৃত সদস্যগণ ডিপোর অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানী তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিপো হতে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কিনা তাও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি, অবৈধ মজুদ সৃষ্টির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ এবং সীমান্ত পথে তেল পাচার রোধে বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকাসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি কর্তৃক জাতীয় সম্পদের সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা পেশাদারিত্ব, সতর্কতা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এই নিউজ ৩৭২ বার পড়া হয়েছে