[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর মজলিসে শুরা গঠন সম্পন্ন

প্রকাশিত November 21, 2026, 04:52 PM
গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর মজলিসে শুরা গঠন সম্পন্ন

 

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়েত ইসলামীর শুরা গঠন সম্পন্ন হয়েছে।উপজেলা জামায়াতে ইসলামী শুরা গঠন উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা জামায়েত ইসলামের নবনির্বাচিত আমীর আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় জেলা নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামের সিলেট আঞ্চলিক টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন,সিলেট জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ফয়জুল ইসলাম ও জিন্নুর আহমদ চৌধুরী।
সভায় ২০২৭-২০২৮ সেশনের জন্য আব্দুস সালাম আজাদ ও রশীদ আহমেদকে নায়েবে আমীর,হাবিবুল্লাহ দস্তগীরকে সেক্রেটারি , এহতেশামুল আলম জাকারিয়া, রাসেল আহমদ ও কবির আহমদ কে এ্যসিসটেন্ট সেক্রেটারি মনোনীত করা হয়।
সংগঠনের পুরুষ ও মহিলা (রুকন) সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাতজন ও মনোনীত একজন সদস্য সহ ৮ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ উপজেলা শাখার মজলিসে শুরা গঠন করা হয়।মজলিশে শুরার সদস্যবৃন্দরা হচ্ছেন আব্দুস সালাম আজাদ, রশীদ আহমদ,হাবিবুল্লাহ দস্তগীর,এহতেশামুল আলম জাকারিয়া, জসীমউদ্দীন, রাসেল আহমদ, কবির আহমদ এবং আসাদুজ্জামান পাপ্পু।এ সময় উপজেলা আমীর আব্দুল আজিজ জামান নবনির্বাচিত নায়েবে আমীর,সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শুরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এদিকে শনিবার বিকেলে গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর মজলিসে শুরা গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াত ইসলামীর আমীর রেহান উদ্দিন রায়হান। এ সময় জেলা নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী সিলেট জেলা সিনিয়র নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন ও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জিন্নুর আহমদ চৌধুরী।
সভায় মাওলানা আব্দুল কাদির কে নায়েবে আমীর, কাজী শাহিদুর রহমানকে সেক্রেটারি ও সেলিম আহমদকে এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি মনোনীত করে ২০২৭-২০২৮ সেশনের সংগঠনের পুরুষ ও মহিলা (রুকন) সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৬ জন ও মনোনীত একজন সদস্য সহ ৭ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ পৌরসভা শাখার মজলিসে শুরা গঠন করা হয়।মজলিশে শুরার সদস্যবৃন্দরা হচ্ছেন মাওলানা আব্দুল কাদির,কাজী শাহিদুর রহমান, সেলিম আহমদ,শাহেদ আহমদ চৌধুরী, সোহেল আহমদ, কাজী আব্দুল বারী সিদ্দিকী এবং আবু আমানি চৌধুরী।এ সময় পৌর আমীর রেহান উদ্দিন রায়হান নবনির্বাচিত নায়েবে আমীর,সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শুরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান। উপজেলা ও পৌরসভা আয়োজিত উভয় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার হোসেন কোরেশী ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান কামরুল হাসান সাহান।

এই নিউজ 336 বার পড়া হয়েছে