গোলাপগঞ্জ প্রতিনিধি: কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা, সংবাদ সংগ্রহের প্রতিদিনের ছুটে চলা আর নানা দায়িত্বের মাঝেও সহকর্মীদের সঙ্গে কিছুটা সময় আনন্দে কাটানোর এক অনন্য উপলক্ষ হয়ে উঠল গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ।
বহুল আলোচিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সিলেটের সাদাপাথর, ভোলাগঞ্জে এ বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। শনিবার (১৪ নভেম্বর) সমিতির সদস্যরা একসঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সহকর্মীদের হাসি-আড্ডা, খুনসুটি আর স্মৃতিময় মুহূর্তে দিনটি হয়ে ওঠে আনন্দঘন। পেশাগত ব্যস্ততার বাইরে একে অপরের সঙ্গে হৃদ্যতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয় এ ভ্রমণে।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহসভাপতি দেলওয়ার হোসেন মান্না, সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন, সহ- সাধারণ সম্পাদক অলিউর রহমান, কোষাধ্যক্ষ শাকেল উদ্দিন, দপ্তর সম্পাদক তামিম আহমদ, নির্বাহী সদস্য আফসার আহমদ,সদস্য বাবর জোয়ারদার,হাসান আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ বদরুল আলম, গোলাপগঞ্জ প্রেসক়রবের সহ- সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, সাবেক প্রচার সম্পাদক ফাহিম আশরাফসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আনন্দ ভ্রমণ শুধু ঘুরে বেড়ানোর আয়োজন নয়, এটি সহকর্মীদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে নতুন করে জাগিয়ে তোলার এক সুন্দর প্রয়াস। সংবাদপেশার নানা চ্যালেঞ্জ ও ব্যস্ততার মাঝেও এমন আয়োজন সদস্যদের মনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
সাদাপাথরের বুকজুড়ে কাটানো এই আনন্দঘন দিনটি হয়তো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু সহকর্মীদের সঙ্গে কাটানো হাসি, আড্ডা আর ভালোবাসার মুহূর্তগুলো স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে।
এই নিউজ 367 বার পড়া হয়েছে