[english_date], [bangla_date], [hijri_date]

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

প্রকাশিত September 12, 2026, 02:18 PM
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আল আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৩য় তলায় অবস্থিত সংগঠনটির সিলেট জেলা শাখা কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: ইয়াহইয়া।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, ভাইস-চেয়ারম্যান আমিনুর রাজা চৌধুরী, মো. মাছনুন হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসহাক মিয়া, কোষাধ্যক্ষ মো. আবদুল ওয়াহিদ, যুগ্ম কোষাধ্যক্ষ মো. আলতাফ উদ্দিন, সদস্য হাজী আবদুল মুনাফ, মো. লুৎফুর রহমান খান, হাছনা বেগম, সঞ্জীব চক্রবর্তী, মো. আবুল হোসেন, রণজিত চক্রবর্তী, মো. মোবারক হোসেন, ঝর্ণা বেগম, মো. কুতুব উদ্দিন ও মো. আবদুস সামাদ।

এই নিউজ 320 বার পড়া হয়েছে