[english_date], [bangla_date], [hijri_date]

সাংবাদিক সুলতান মাহমুদের বিরুদ্ধে মামলা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নিন্দা

প্রকাশিত September 8, 2026, 06:08 PM
সাংবাদিক সুলতান মাহমুদের বিরুদ্ধে মামলা  গোলাপগঞ্জ  সাংবাদিক কল্যাণ সমিতির নিন্দা

নিজস্ব সংবাদদাতাঃ
সিলেটের গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষে সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ ও সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন জানান, সাংবাদিক সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন। সমাজ ও এলাকার অন্যায়-অসংগতির বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানানো মামলা দায়ের করা হয়েছে।

এ সময় সর্বস্তরের নেতৃবৃন্দ সাংবাদিক সুলতান মাহমুদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এই নিউজ 586 বার পড়া হয়েছে