১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক নারীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ০২:০০ অপরাহ্ণ
গোলাপগঞ্জের লক্ষিপাশায় এক নারীর রহস্যজনক মৃত্যু

গোলাপগঞ্জের লক্ষিপাশায় হোছনা বেগম নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ভাগ বাউসি গ্রামে এ ঘটনাটি ঘটে। হোছনা বেগম ওই গ্রামের শামীম আহমদের স্ত্রী।

শামীম আহমদ ৬মাস পর সৌদি আরব থেকে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেন বলে জানা যায়।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ওই গৃহবধু হোছনা বেগমকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার স্বামী শামীম আহমদ। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট ইবনে সীনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।

 

এই নিউজ ৫৮১ বার পড়া হয়েছে