সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) লাক্কাতুরাস্থ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদ রানা। পরবর্তীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক ঝলক রঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জহুর আহমদ, প্রাক্তন শিক্ষক নাজমা বেগম এবং সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপি বেগম, শাহনাজ জাবরিন রুজী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক আলাউর রহমান, সিনিয়র শিক্ষক অলক রঞ্জন পাল, সহিদুল আলম, ইমামা জালাল, চরিত্রবান সমাজপতি, কয়ছর আহমদ চৌধুরী এবং সহকারী শিক্ষক নানু মিয়া, রোমানা খানম, শামছুল হক, বীনা রানী দেবনাথ, ইয়াসমিন তামান্ন জামান, শর্মিলা শর্মা, রঞ্জিতা আদিত্য, ফাতেমা বেগম, আল মাসুদ, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, মো: আশরাফুল ইসলাম, দীপক চন্দ্র রায়সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের নৈপুণ্য প্রদর্শন করে। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এই নিউজ ৩১৩ বার পড়া হয়েছে