সিলেট জেলায় বসবাসরত অষ্টগ্রাম উপজেলাবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, সিলেট (Austagram Upazila Development & Welfare Association, Sylhet) আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন সনদ লাভ করেছে। নিবন্ধন নং- সিল ১৪০৬/২০২৬।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক এবং সহকারী পরিচালক-কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা মোহাম্মদ রফিকুল হক সমিতির সভাপতি মোঃ আয়াজ আলম ভূঁইয়ার হাতে এই নিবন্ধন সনদ তুলে দেন।
এসময় সভাপতির সাথে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো: হাশিম মিয়া, নূর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আশুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, আজিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ কাওসার আহমদ, মোঃ আব্দুল হাফিজ, দপ্তর সম্পাদক মো: রাকিবুল হাসান শাওন, স্বাস্থ্য সম্পাদক মো: আব্দুল্লাহ, শিক্ষা সম্পাদক মো: এইচ এম রাকিব, আইন সম্পাদক মো: হাশিম রেজা, ধর্ম সম্পাদক মো: রইছ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো: লিটন মিয়া, কার্যনির্বাহী সদস্য মো: কামাল মিয়া ও মো: সুজন মিয়াসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারি নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে সমিতির শিক্ষা, সমাজকল্যাণ, মানবিক সহায়তা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালিত হবে।
এ উপলক্ষে সমিতির সভাপতি মোঃ আয়াজ আলম ভূঁইয়া বলেন, এই নিবন্ধন সিলেটস্থ অষ্টগ্রাম উপজেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন এবং আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের দায়িত্ব ও অঙ্গীকারকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমরা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে অষ্টগ্রাম উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
সমিতির নেতৃবৃন্দ জেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই নিউজ ৪০৫ বার পড়া হয়েছে