নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ও আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করে পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন, সিলেট।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. জাকারিয়া চৌধুরী, মো. সাইফুল শিকদার, আব্দুল বাছিত, দেব প্রসাদ পাল, প্রিয়া ভট্টাচার্য্য, মো. আবু তাহের, মো. নুরুন্নবী, ছাদিক আহমদ, আশরাফ আলী সহ অন্যান্যরা।

কর্মসূচিতে বক্তারা অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের জন্য অন্তর্র্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানান। তারা বলেন, ২০১৫ সালের পে-স্কেলের পর দীর্ঘ প্রায় ১৩ বছর নতুন কোনো পে-স্কেল ঘোষণা না হওয়ায় ১১-২০ গ্রেডের কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
এই নিউজ ৩১৩ বার পড়া হয়েছে