[english_date], [bangla_date], [hijri_date]

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

প্রকাশিত September 16, 2026, 02:26 PM
সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর শাহজালাল বাজার (দাসপাড়া) শাহপরান খাদিম নগর সদর সিলেটের প্রধান কার্যালয়ে এই পরিচিতি সভার আয়োজন করা হয়।

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, কার্যকারী সভাপতি হাজী তোরাব আলী, সহ-সভাপতি মো: আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো: আব্দুল তাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: আতর আলী, দপ্তর সম্পাদক মো: শিপু খান, নির্বাহী সদস্য মো: জসিম উদ্দিন, মো: কামাল আহমদ, মুজিবুর রহমান কাঞ্চন।

সভায় বক্তারা বলেন, রিকশা চালকরা পরিশ্রান্ত শ্রমের মাধ্যমে সমাজের সেবায় নিয়োজিত থাকলেও প্রায়শই নানা ভোগান্তির শিকার হন। নতুন এই কমিটি শ্রমিকদের সব ধরনের হয়রানি বন্ধ, ন্যায্য অধিকার আদায় এবং যেকোনো বিপদে পাশে থাকতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি দুস্থ শ্রমিকদের সহযোগিতায় একটি কল্যাণ তহবিল গঠনের আশাবাদ ব্যক্ত করা হয়।

এই নিউজ 320 বার পড়া হয়েছে