[english_date], [bangla_date], [hijri_date]

যুক্তরাজ্যে পীর ফকির আব্দুল মঈন চিশতীর ওরশ শরীফ সম্পন্ন

প্রকাশিত September 30, 2026, 01:04 PM
যুক্তরাজ্যে পীর ফকির আব্দুল মঈন চিশতীর ওরশ শরীফ সম্পন্ন

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পীর ফকির আব্দুল মঈন চিশতীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টারস্থ হাইড ইতালিয়ান বার রেষ্টুরেন্টের ২য় তলার হল রুমে এ ওরশে আউলিয়া অনুষ্ঠিত হয়।

পাক পাঞ্জাতন (আঃ) ও মোর্শেদ কিবলাহ শাহ সুফি হাজী শুকুর আলী চিশতী (রহঃ) সহ কাদেরিয়া, চিশতিয়া, নকশেবন্দীয়া ও মোজাদ্দেদীয়া—এই চার তরিকার আউলিয়ায়ে কেরামের স্মরণে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির ও মিলাদ শরীফ পাঠ শেষে বিশ্ববাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাক পাঞ্জাতন দরবার শরীফের পীর এবং আশেকানে পাক পাঞ্জাতন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ শাহ সুফি আব্দুল মঈন চিশতী।

উক্ত ওরশ শরীফে উপস্থিত ছিলেন— আবুল কালাম, মাহফুজুর রহমান, জুনেদ মিয়া চৌধুরী, রশীদ উদ্দীন, তোফায়েল আহমদ, বাবুল মিয়া, মাশুকুর রহমান সাচ্চু, মোঃ জাকির চৌধুরী, আঃ হান্নান হাইড, সাংবাদিক সৈয়দ সাদেক মিয়া, মোঃ এনাম মিয়া, মোঃ দেলোয়ার মিয়া, আঃ হান্নান, মোঃ নুরুজ্জামান, মোঃ নেহার চৌধুরী, আঃ হাকিম, আব্দুল বশর, রুবেল মিয়া ও রুহেল মিয়াসহ শত শত আশেকান ও ভক্তবৃন্দ। সারারাত ব্যাপী জিকির আসকার, আধ্যাত্মিক আলোচনা, সানা মাহফিল ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ওরশ শরীফ সম্পন্ন হয়।

এই নিউজ 313 বার পড়া হয়েছে