[english_date], [bangla_date], [hijri_date]

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু সৈনিক আবু আনসারী

প্রকাশিত September 30, 2026, 08:17 AM
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু সৈনিক আবু আনসারী

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে দলীয় রাজনীতি। বিশেষ করে শীর্ষ সভাপতি পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই গুরুত্বপূর্ণ পদে রাজপথের ত্যাগী ও লড়াকু নেতা আবু আনসারীর নাম তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের মুখে মুখে জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আবু আনসারী সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সততা ও দক্ষতার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম বেগবান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, বিগত স্বৈরাচারবিরোধী দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং সাম্প্রতিক জুলাই বিপ্লবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে মাঠে থেকে অকুতোভয় ভূমিকা রেখেছেন আবু আনসারী। ফ্যাসিবাদী সরকারের আমলে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাঁকে বারবার কারাবরণ ও নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে মামলা-হামলা কিংবা কারা নির্যাতন কোনো কিছুই তাঁকে রাজপথ থেকে বিচ্যুত করতে পারেনি।

সাধারণ কর্মী ও সমর্থকরা মনে করেন, দীর্ঘদিন ধরে রাজপথে নিবেদিত থেকে সংগঠনকে সুসংগঠিত করার অসামান্য অভিজ্ঞতা রয়েছে আবু আনসারীর। তাঁর অহংকারহীন ব্যক্তিত্ব, তরুণ ও প্রবীণ কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ এবং যেকোনো পরিস্থিতিতে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দূরদর্শিতার জন্য সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে তিনিই যোগ্য দাবিদার।

বিগত দিনের রাজপথের পারফরম্যান্স, আত্মত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বিবেচনা করে কেন্দ্রীয় হাইকমান্ড আবু আনসারীকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব অর্পণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন রাজপথের সর্বস্তরের নেতাকর্মীরা।

এই নিউজ 309 বার পড়া হয়েছে