[english_date], [bangla_date], [hijri_date]

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

প্রকাশিত October 3, 2026, 02:36 PM
​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

​কয়সর আহমদ দেশে অবস্থানকালে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ওসমানীনগর উপজেলার পাশাপাশি সিলেট শহরেও একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে তাঁর সুপরিচিতি রয়েছে।

​প্রবাসে পাড়ি জমানোর পর থেকেও তিনি সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগ রেখে সিলেটের দাবিদাওয়ার বিষয়ে খোঁজখবর রেখেছেন। তাঁর এই সমাজকর্মে আত্মনিয়োগ ও অবদানকে মূল্যায়ন করেই যুক্তরাজ্য শাখায় তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন অভিনন্দনদাতারা।

​যৌথ এক বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই পদপ্রাপ্তির মাধ্যমে কয়সর আহমদ সিলেটের দাবিদাওয়া আদায়ে নিজেকে আরও বেশি সক্রিয় রাখবেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিত সিলেটের বিভিন্ন উন্নয়ন ও অধিকার আদায়ের খোঁজখবর নেন এবং তাঁর কাজের অনুপ্রেরণায় অন্যরাও অনুপ্রাণিত হন। তাঁরা আশা করেন, গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা সবসময় তাঁর সঠিক মূল্যায়ন করবে।

বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজকর্মী, মানবাধিকার নেতা ও সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা শফিকুর রহমান; সিলেট সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক; আল হেরা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এস এম আব্দুল গফুর মান্না; সিলেট জেলা হিউম্যান হলার সমিতির সাধারণ সম্পাদক ও গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা ইনসান আলী; বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান আতাই ও সাধারণ সম্পাদক জামাল আহমদ তালুকদার; সিলেট টুকেরবাজার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গণদাবি পরিষদ নেতা ওসমান গণি; বিশিষ্ট রাজনীতিবিদ ও গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা এম উস্তার আলী; সাংবাদিক মো. ফুল মিয়া; রফিকুজ্জামান খান এবং দপ্তর সম্পাদক সেলিম আহমদ।

এই নিউজ 318 বার পড়া হয়েছে