আসন্ন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন জোরদার হয়ে উঠছে নির্বাচনী প্রচারণা। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নানের পক্ষে সর্বস্তরের জনগণের মাঝে গণসংযোগ ও প্রচার লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) ১০নং কামাল বাজার ইউনিয়নের বিভিন্ন কামালবাজার, সিএনজি স্ট্যান্ড, আন্দবাজারে ১০নং কামাল বাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ প্রচার লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
লিফলেট বিতরণকালে নেতাকর্মী ও সমর্থকরা স্থানীয় ভোটারদের বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আব্দুল মান্নানের পক্ষে দোআ, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। লিফলেটে প্রত্যাশা ব্যক্ত করে এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরা হয়। উল্লেখ্য, আব্দুল মান্নান সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ১০নং কামাল বাজার ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।
গণসংযোগ ও প্রচার লিফলেট বিতরণকালে এলাকার স্থানীয় মুরব্বীগণ, যুব সমাজ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এই নিউজ 317 বার পড়া হয়েছে