[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জে ফজরের সময় ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫

প্রকাশিত September 2, 2026, 12:32 PM
গোলাপগঞ্জে ফজরের সময় ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫

সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী নিষিদ্ধঘোষিত সংগঠনের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), করগাঁও (লক্ষণাবন্দ) গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সিরামপুর গ্রামের খালেদ হোসেনের ছেলে ইফাতুর রহমান (২৩)।

পুলিশ জানায়- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের কতিপয় সদস্য অস্ত্রশস্ত্রসহ সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে,এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে এই ৫ জনকে আটক করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

।।।।।।

গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। ​বিএনপি ছিল বলেই বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বার বার এসেছে। যারই ধারাবাহিকতায় আমরা গত ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতার আসনে পাঠিয়েছি। বর্তমান সরকার, ​আমাদের প্রিয় নেতা তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর উনি যে কাজগুলো করেছেন, বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক এই ধরণের কোনো কাজ করেন নাই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে পৌরপয়েন্টে আয়োজিত র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতা বক্তব্য রাখেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বিকাল ৪টায় শুরু হওয়া র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগ সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই নিউজ 317 বার পড়া হয়েছে