বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনার কারণে দিরাইয়ে একটি পরিবার হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি করেছেন প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী কামরান হোসেনের পিতা সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলার ধিরাই উপজেলার জগদল এলাকার বাসিন্দা।
তিনি জানান, তার ছেলে কামরান আহমদ বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। দেশে থাকতে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিব সৈনিক নামের একটি ফেসবুক পেজ রয়েছে। গত কিছুদিন আগে খাল খননের সময় বর্তমান সরকার শেখ হাসিনার সময়ে নির্মিত গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের কয়েকটি ঘর ভেঙ্গে ফেলে। এই ঘটনার সমালোচনা করে গত ১৫ জুন ফেসবুকে একটি পোস্ট করে। এর পর থেকে স্থানীয় বিএনপির লোকজন ও পুলিশ বাড়িতে এসে তাদের অনবরত হুমকি দিতে থাকে।
তার দাবি প্রথমে ১৬ তারিখ বিকেলের দিকে স্থানীয় ছাত্রদলের সহ-সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল হালদার, ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান ও আরও কয়েকজন মিলে তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ফেসবুক থেকে এই পোস্ট সিরিয়ে নিতে আমার ছেলেকে বলার জন্য তারা সময় দিয়ে যায়। এর পর ১৮ তারিখ সন্ধ্যায় থানা পুলিশের একটি দল আমার বাড়িতে এসে আমার খোঁজ করে। তখন আমি বাড়িতে ছিলাম না। তারা আমার স্ত্রীর কাছে জানায় আমার ছেলে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাকারের কার্যক্রম নিয়ে লেখালেখি বন্ধ না করে তাহলে তারা আমাকে ধরে নিয়ে যাবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার ব্যাপারে জানতে কামরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে যে কোন মানুষ যে কারো কার্যক্রম নিয়ে সমালোচনা করতে পারে। আমার দৃষ্টিতে খাল খননের নামে বিএনপি সরকার গৃহহীনদের ঘর ভেঙ্গে দেওয়া মানবাধিকার লংঘ। তাই আমি সমালোচনা করেছি। এই ঘটনায় আমিও হুমকি পেয়েছি। এমন অবস্থা একটি দেশের নাগরিক হিসেবে আমি বা আমরা কতটা নিরাপদ সেটা জাতি বিবেচনা করবে।
অপরদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জানতে ধিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকার সারা দেশে খাল খননের প্রকল্প হাতে নিয়েছে। ব্যাপারটি দেশের জন্য ভালো। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের একজন সেটিকে ভিন্ন ভাবে উপস্থাপন করছে। তাই এই ব্যাপারে বুঝানোর জন্য তার বাড়িতে লোক পাঠিয়েছিলাম। এখানে ভয় দেখানোর কিছু নেই।
এই নিউজ 320 বার পড়া হয়েছে