[english_date], [bangla_date], [hijri_date]

১৬নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান

প্রকাশিত May 27, 2026, 08:18 AM
১৬নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আশরাফ খান।

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

শুভেচ্ছা বার্তায় আশরাফ খান বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের আত্মত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগ ও কোরবানির এই সুমহান আদর্শ যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়। ঈদের এই অনাবিল আনন্দ যেন ১৬নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে—এটাই আমার আন্তরিক প্রার্থনা।

উল্লেখ্য, আশরাফ খান গত নির্বাচনেও ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একজন সফল ব্যবসায়ী এবং জনদরদী সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

বার্তার শেষাংশে তিনি বলেন, আমি ১৬নং ওয়ার্ডকে একটি আধুনিক, আদর্শ ও সেবামূলক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এই পবিত্র উৎসবের দিনে আমি ওয়ার্ডের সকল মুরব্বি, তরুণ সমাজ ও মা-বোনদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।

এই নিউজ 316 বার পড়া হয়েছে