পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ‘তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেট’-এর নেতৃবৃন্দ।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি এনামুল হক এনাম এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন এই শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ ও উৎসর্গের মহান বার্তা নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে মানুষের ভেতরের অহংকার ও কলুষতা দূর হয়। এই ঈদ আমাদের পারস্পরিক সহমর্মিতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের আনন্দ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। সমাজের সুবিধা-বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তারা সিলেটবাসী তথা সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
এই নিউজ 319 বার পড়া হয়েছে