[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত September 7, 2026, 05:51 PM
গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত আসামি তোয়েব আহমদ শিমুকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৯নং আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তোয়েব আহমদ শিমু (৪৫) সুন্দিশাইল এলাকার মৃত ফয়জুল গণির ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি । এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়৷

পুলিশ সূত্রে আরো জানা যায়, তোয়েব আহমদ শিমু চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দায়রা-৬০৮/২০২৫ মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলার রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই নিউজ 366 বার পড়া হয়েছে