জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীম মিয়া।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দায়িত্ব ও কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরিত উক্ত পত্রে শামীম মিয়াকে সিলেট জেলা শাখার গুরুত্বপূর্ণ এই দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর শামীম মিয়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি সংগঠনের সার্বিক কর্মকাণ্ডে সিলেট জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।
এই নিউজ 307 বার পড়া হয়েছে