নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
তাঁদের এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁদের নেতৃত্বে জিসাস-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই নিউজ 399 বার পড়া হয়েছে