নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাবিপ্রবি লাইব্রেরী ভবনের সামন হতে র্যালির শুরু হয় এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্যাম্পাসে এই আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এসময় সহায়ক কর্মচারী সমিতির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবহন কর্মচারী সমিতির কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সাদেক আহমেদ, নির্বাহী সদস্য সোহেল আহমদ, যুগ্ম সম্পাদক জোসেদ আলম, সহায়ক পরিবহন সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব রমজান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা নবম জাতীয় বেতন স্কেল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং কর্মচারীদের কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ 314 বার পড়া হয়েছে