[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজু মিয়ার পিতার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

প্রকাশিত October 6, 2026, 07:23 AM
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজু মিয়ার পিতার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজু মিয়ার পিতা আছলুম আলী আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া…রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীসহ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন—এই দোয়া করেন তারা।

জানা যায়, সাংবাদিক সাজু মিয়ার পিতা আছলুম আলী আজ মঙ্গলবার সকালে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই নিউজ 322 বার পড়া হয়েছে