[english_date], [bangla_date], [hijri_date]

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত October 17, 2026, 01:59 PM
ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গোলাপগঞ্জে ক্লিন গোলাপগঞ্জ, গ্রীন গোলাপগঞ্জ এর নবগঠিত কমিটি আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ, গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামি চৌধুরী।

আমার শহর, আমার দায়িত্ব এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত সংগঠনের নবনির্বাচিত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে প্রচার সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী , বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী , বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সম্পাদক,শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম।

সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাবের আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাদিকুর রহমান। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, কোষাধ্যক্ষ সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজির আলী।আলোচনা সভা শেষে সহ-সভাপতি ছাইফ খান সংগঠনের নবনির্বাচিত সদস্যদের নাম ও পরিচয় তুলে ধরেন।উল্লেখ্য গোলাপগঞ্জ পৌর এলাকার অন্যতম তরুণ সমাজকর্মী দুলাল আহমদ এর উদ্যোগে গঠিত ক্লিন গোলাপগঞ্জ, গ্রীন গোলাপগঞ্জ নামক এ সংগঠনটি ইতিমধ্যে তাদের সামাজিক কর্মকান্ডের মাধ্যমে গোলাপগঞ্জ পৌর এলাকা সহ উপজেলা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ।

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জ’-এর আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে কামাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. শাহ আলম, সহ-সভাপতি হিসেবে ছাইফ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে হাদিকুর রহমান দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও রেজাউল হক রনি, সাংগঠনিক সম্পাদক তাজির আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ ও ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক এবং সহ-কোষাধ্যক্ষ জিবার আহমদ।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাদিকুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. বাবুল আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা মোহাম্মদ জাবের আহমদ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম বাচ্চু, দপ্তর সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন জাহিদ, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. এমরান আহমদ এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে তাহের আহমদ দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে সহ-সমাজকল্যাণ সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ক্রীড়া বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বে সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতামূলক উদ্যোগ আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই নিউজ 318 বার পড়া হয়েছে