
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
বিশেষ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুল হানিফ খান। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব আলেখউজ্জামান আলেখ বিদেশ গমন করায় পদটি শূন্য হয়। পরবর্তীতে মামুনুর রশিদ মামুনের সুপারিশক্রমে বিষয়টি বিবেচনা করা হয় এবং নির্দেশক্রমে আব্দুল হানিফ খানকে নতুন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
চিঠি অনুযায়ী, পরবর্তী কাউন্সিল কমিটি ঘোষণার পূর্ব পর্যন্ত আব্দুল হানিফ খান এ পদে দায়িত্ব পালন করবেন। একই সাথে দলীয় ভাবমূর্তি রক্ষা করে গোলাপগঞ্জ উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তাকে সদা তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন এবং সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকীর নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
এই নিউজ 317 বার পড়া হয়েছে