সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার নুরুপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, প্রবাসী শাহেদ আহমদের বসতবাড়ি দুর্বৃত্তরদের দেওয়া আগুনে পুড়ে ছাই গেছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, অগ্নিকাণ্ডের সময় শাহেদ আহমদের বৃদ্ধা মা এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। ভোরে হঠাৎ বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী জানান, কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে কেউ না থাকার সুযোগে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তাদের মুখ বাধা থাকায় আমরা চিনতে পারিনি। তারা ৩/৪ জন লোক ছিল।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগানোর বিষয়ে এখনো কোন অভিযোগ আসেনি। আসলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এই নিউজ 317 বার পড়া হয়েছে