[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাংবাদিক কল্যাণ সমিতির অভিনন্দন

প্রকাশিত October 7, 2026, 11:29 AM
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাংবাদিক কল্যাণ সমিতির অভিনন্দন

​স্টাফ রিপোর্টার:
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি। বুধবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ ও সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান।
​বিজ্ঞপ্তিতে তারা গোলাপগঞ্জ
প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ঐক্য, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের প্রত্যাশা, নবনির্বাচিত কমিটির দক্ষ নেতৃত্বে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের সার্বিক কল্যাণে এই কমিটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
​নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় আরও বলেন, নবনির্বাচিত কমিটি যেন সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দেশ ও সমাজের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে পারে। একই সাথে তারা নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেন।
​উল্লেখ্য, গত ৩ অক্টোবর ইতিহাসে প্রথমবারের মতো অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।

এই নিউজ 349 বার পড়া হয়েছে