[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাওলানা ফয়ছল আহমদের অভিনন্দন

প্রকাশিত October 7, 2026, 11:43 AM
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাওলানা ফয়ছল আহমদের অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ।

বুধবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিঃসন্দেহে সাংবাদিক সমাজের জন্য একটি আনন্দের বিষয়। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে—এটাই প্রত্যাশা।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার পক্ষে থেকে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং মানুষের কথা সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গোলাপগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাওলানা ফয়ছল আহমদ আরও বলেন, বিভাজন নয়, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে। গোলাপগঞ্জের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণ ও নবীন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে নবনির্বাচিত কমিটি কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, তাদের সফল নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের আস্থা ও মর্যাদার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আরও এগিয়ে যাবে।

পরিশেষে তিনি নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, সফলতা ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

এই নিউজ 322 বার পড়া হয়েছে