
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা যুবলীগ নেতা জাকির আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটের দিকে গোলাপগঞ্জ পৌরসভাস্থ চৌমোহনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির আহমদ উপজেলার রণকেলী নুরুপাড়া গ্রামের মৃত জুনাব আলীর ছেলে এবং তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই নিউজ 332 বার পড়া হয়েছে