[english_date], [bangla_date], [hijri_date]

গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

প্রকাশিত October 31, 2026, 06:29 PM
গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে কুড়া সেতু (২) এর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নিয়ে জনদুর্ভোগের চিত্র তুলে ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে বক্তব্য দেওয়ায় জাকির হোসাইন নামে এক ট্রাভেলস ব্যবসায়ীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুড়া নদীর সংযোগ সড়কসংলগ্ন উত্তর আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন (৩৮) বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরটিভির স্থানীয় প্রতিনিধি অলিউর রহমান তামিম এ প্রতিবেদককে জানান, কুড়া নদীর ওপর নির্মিত কুড়া সেতু (২) এর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক না থাকায় কয়েকটি গ্রামের হাজারো মানুষের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরতে শনিবার সকালে ঘটনাস্থলে যান তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জাকির হোসাইন সড়কের বেহাল দশা এবং জনদুর্ভোগের কথা তুলে ধরে টেলিভিশনটিতে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকার দেওয়ার পরপরই অজ্ঞাত কয়েকজন ব্যক্তি দা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে জাকির হোসাইনকে উদ্দেশ্য করে ‘তুই এখানে কেন?’ বলে তাঁর ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় শিক্ষক লুৎফুর রহমান হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা তাঁর কথায় কর্ণপাত করেনি।

আহত জাকির হোসেন জানান,
হামলার একপর্যায়ে এক ব্যক্তি ধারালো দা দিয়ে তার মাথার সামনের অংশে সজোরে আঘাত করে। এতে তাঁর মাথা কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। আঘাতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে তিনি জানান।

পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় শিক্ষক লুৎফুর রহমানসহ অন্যরা তাঁকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসাইন হামলাকারীদের প্রকৃত পরিচয় শনাক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে অভিযুক্ত আফসার আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ জানান জাকির হোসেনর বিরুদ্ধে। তিনি বলেন অতীতে একাধীক ঘটনায় এলাকার মানুষের মাঝে দ্বন্ধ লাগানোর কারনে জাকিরের ব্যাপারে মানুষের মনে ব্যাপক ক্ষোভ রয়েছে। উনার কারনে (জাকির) অতীতে এলাকায় মার্ডারও হয়েছে। সরেজমিন এবিষয়ে খোজঁ খবর নেওয়ারও আমন্ত্রন জানান তিনি। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী বলেন, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য কুড়া সেতুর পূর্ব প্রান্তের সড়ক নিয়ে গত ৯ সেপ্টেম্বর দৈনিক সিলেট মিরর পত্রিকার প্রথম পাতার ৪র্থ কলামে “কুড়া সেতুর দুঃখ সংযোগ সড়ক ” শিরোনামে স্বচিত্র সংবাদ প্রকাশ হয়।

এই নিউজ 378 বার পড়া হয়েছে