[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জে বন্ধন যুব সমাজ কল্যাণ ক্লাবের ৩য় মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত November 8, 2026, 07:24 AM
গোলাপগঞ্জে বন্ধন যুব সমাজ কল্যাণ ক্লাবের ৩য় মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

 গোলাপগঞ্জ প্রতিনিধি :

জাতীয় যুব সপ্তাহ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ‘বন্ধন যুব সমাজ কল্যাণ ক্লাব’-এর উদ্যোগে ৩য় মেধা বৃত্তি পরীক্ষা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) মোহাম্মদ চৌধুরী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে পরিক্ষা অনুষ্ঠিত হয়।

​উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার অষ্টম শ্রেণির ২০টি স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন বিভিন্ন হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব গোলাম রব্বানী মজুমদার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সফিউল ইসলাম, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুহেলী পাল চৌধুরী, অত্র একাডেমির মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষকবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব মো. জিন্নুর আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বারের অ্যাডভোকেট মনিরা আফরিন বন্যা, সমাজসেবক ও ব্যবসায়ী রাসেল আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, শিক্ষানবিশ আইনজীবী ও সমাজসেবক তোফায়েল হানিফ, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বদরুল আলম গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ।

​এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সমাজসেবক মুন্না আহমদ, সাদিকুর রহমান; এবং সামাজিক সংগঠক সেলিম আহমদ, সাদিকুর রহমান, সাকেল আহমদ, অলিউর রহমান তামিম, রাসেল মাহমুদ জিসান, মাসুদ আহমদ ও তারমীমসহ অন্যান্যরা।

সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পরীক্ষা নিয়ন্ত্রক আছিফ আলভি এবং হল সুপার আবিদ হোসেন।

​হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন— সজিব আহমদ, হাম্মাদ হোসেন, সামিনা জান্নাত নিহা, মমতারিন ইসলাম, মিম আক্তার, সাদিয়া ইসলাম, রিফাত আহমদ ও সাব্বির আহমদ টিপু।

​এছাড়াও সার্বিক সহযোগিতায় ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত ছিলেন— মাহমুদ হোসেন, মাহি আল জামি, সাকিব আহমদ সাহান, সাগর আহমদ, আবদুল আজীজ মান্না, হোসাইন আহমদ রাহি আল জামি, শরিফুল ইসলাম মারজান, বেলাল উদ্দিন, রিপন আহমদ, তাওহিদুল ইসলাম রুহিত, ওয়াহিদুর রহমান, ফুয়াদ আহমদ সাহি ও মাসুদ আহমদ প্রমুখ।

এই নিউজ 378 বার পড়া হয়েছে