[english_date], [bangla_date], [hijri_date]

হারানো এনআইডি উঠাতে লাগাবে না জিডি

প্রকাশিত September 3, 2025, 09:41 PM
হারানো এনআইডি উঠাতে লাগাবে না জিডি

ডেস্ক রিপোর্ট::
কোনো নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে থানায় সাধারণ ডায়েরি-জিডি ছাড়াই তা উঠানো যাবে। নির্বাচন কমিশন (ইসি) বুধবার সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এনআইডি অনুবিভাগের ডিজি এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৈধ একজন এনআইডিধারী ব্যক্তির পরিচয়পত্র হারালে তাকে জিডি করা বাধ্যতামূলক ছিল। এ নিয়ে নাগরিকের অনেক ভোগান্তি পোহাতে হতো। আমি দায়িত্ব নিয়ে ছোটখাটো এ ধরনের ভোগান্তি লাঘবে কমিশনের সঙ্গে পরামর্শ করি; ওনারা আমার নিবেদন রেখেছেন। আমি কমিশনকে সব ক্রেডিট দিতে চাই।

এই নিউজ 401 বার পড়া হয়েছে