সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৬-২৭ সেশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের একটি অভিজাত মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহ. আয়াতুল ইসলাম আকন্জি। তিনি নতুন কমিটির সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা ও (সাবেক উপ-পরিচালক, আইএইচটি) ডাঃ মোঃ সিরাজুল ইসলাম খাঁন।
মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মুহা. দিদার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর হাসমত উল্লাহ প্রিন্সিপাল জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ ও সিলেট সদরের সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাফর।
অনুষ্ঠানটি সফল করতে বাস্তবায়ন কমিটির আহবায়ক এমদাদুল হক মিলন এবং সদস্য সচিব শরিফুজ্জামান চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুরো আয়োজনটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাজিদুর রহমান মুরাদ ও মোঃ আব্দুর রহমান।
অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ ছাড়াও সিলেটের বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া দায়িত্বশীল ভূমিকায় ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, আনহার মিয়া, ইয়াকুব আলী, আব্দুর রহমান, কফির উদ্দিন, এস এম আল আমিন, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, সালমা বেগম, তাহির আব্দুল্লাহ, মহসিন আহমেদ ও জাকির আহমেদ প্রমুখ।
এই নিউজ ৩৬৭ বার পড়া হয়েছে