সিলেটের নাট্য অভিনেতা ও মডেলদের নিয়ে বর্ণাঢ্য আয়াজনে ক্যাপচার মডেল এজেন্সীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর তালতলাস্থ গুলসান সেন্টারের হলরুমে এই প্রতিষ্ঠানবাষির্কী পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শাহেদ মোশাররফ। এ সময় স্থানীয় মিডিয়া অঙ্গনের মডেল, অভিনেতা, ফটোগ্রাফার, মেকআপআর্টিস্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে ক্যাপচার মডেল এজেন্সীর প্রতিষ্ঠাবার্ষিকী প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় এজেন্সীর চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বলেন, চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু হলেও এক বছরে প্রতিষ্ঠানটি একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, স্পন্সর ও সহযোগিতা পেলে ভবিষ্যতে ফ্যাশন শো, ওভিসি ও টিভিসি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, নতুন যারা মডেলিংয়ে যুক্ত হতে চান তাদের স্বাগত জানানো হবে। অশ্লীলতা নয় রুচিশীল, নান্দনিক ও গ্রহণযোগ্য কাজের মাধ্যমে ফ্যাশনে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের লক্ষ্য।
উল্লেখ্য, গত এক বছরে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন, ট্র্যাডিশনাল ও ব্রাইডাল ফটোশুট, ঈদ ও পূজা ক্যাম্পেইন, উইন্টার ও ফাগুন থিম শুটসহ বিভিন্ন দিবস কেন্দ্রিক সৃজনশীল কাজ সম্পন্ন করেছে, যা স্থানীয় ফ্যাশন অঙ্গনে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
এই নিউজ ৩৯৪ বার পড়া হয়েছে