১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

জেসিআই ঢাকা এক্সিলেন্স এর লোকাল প্রেসিডেন্ট হলেন জাওয়াদ নাকিব চৌধুরী, ২০২৬ সালের পর্ষদ ঘোষণা।

প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
জেসিআই ঢাকা এক্সিলেন্স এর লোকাল প্রেসিডেন্ট হলেন জাওয়াদ নাকিব চৌধুরী, ২০২৬ সালের পর্ষদ ঘোষণা।

জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশের অন্যতম চ্যাপ্টার জেসিআই ঢাকা এক্সিলেন্স (JCI Dhaka Excellence)- এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর ক্লাব-৮৯ লিমিটেডে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৬ সালের জন্য এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সভায় আনুষ্ঠানিকভাবে জাওয়াদ নাকিব চৌধুরীকে ২০২৬ মেয়াদের জন্য জেসিআই ঢাকা এক্সিলেন্স-এর লোকাল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট ও বর্তমান ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট সারোয়ার খান নবনির্বাচিত প্রেসিডেন্ট জাওয়াদ নাকিব চৌধুরী এর কাছে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল চেইন হস্তান্তর করেন। সভায় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর আরেফিন রাফি আহমেদ, জাতীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, সাবেক প্রেসিডেন্ট এবং বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ।
লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ বক্তব্যে জাওয়াদ নাকিব চৌধুরী এক্সিলেন্স চ্যাপ্টারের ক্রমবর্ধমান অগ্রগতি ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তরুণ নেতৃত্বকে আরও শক্তিশালী করা, ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণ এবং সর্বোপরি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বছরব্যাপী কার্যকর কমিউনিটি উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি জেসিআইয়ের প্রতিপাদ্য “লিড. কানেক্ট. ইভল্ভ”কে সামনে রেখে এগিয়ে যাওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
২০২৬ সালের জন্য নবগঠিত বোর্ডে সোলাইমান ইসলাম বিশাল লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ইর্তিফা রহমান এবং ওয়াজকুরুনি প্রীতম । চ্যাপ্টারের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন পর্যায়ক্রমে লোকাল সেক্রেটারি জেনারেল কৌশিক বড়াল এবং লোকাল ট্রেজারার আজওয়াদ আকিব চৌধুরী। মেয়াদকালে আইনগত তদারকির দায়িত্বে থাকবেন জেনারেল লিগ্যাল কাউন্সেল আসিফ হোসাইন। নেতৃত্ব টিমে আরও রয়েছেন জেসিআই ইন বিজনেস (JIB) চেয়ারপারসন সাবিদ সামায়েল প্রিয় ।
জেসিআই বাংলাদেশ সম্পর্কে:
জেসিআই বাংলাদেশ হলো আন্তর্জাতিক সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)- এর একটি জাতীয় শাখা, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে কাজ করে।

এই নিউজ ৩১০ বার পড়া হয়েছে