২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে প্রশাসনের সাথে আতাত করে ধাপটের সাথে চলাফেরা করছে সন্ত্রাসী রায়হান

প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ০১:৪৫ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে প্রশাসনের সাথে আতাত করে ধাপটের সাথে চলাফেরা করছে সন্ত্রাসী রায়হান

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে প্রশাসনের সাথে আতাত করে ধাপটের সাথে চলাফেরা করছে কুখ্যাত সন্ত্রাসী রায়হান। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছেনা।

রায়হান ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা।

রায়হানের বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি, চাঁদা দাবি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে জোরপূর্বক একাধিক বিবাহ, নারী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এত সব অভিযোগ থাকার পরেও সে প্রকাশ্যে চলাফেরা করছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আতাত করে প্রশাসনকে হাতের মুঠোয় নিয়ে এসেছে রায়হান। যে দল ক্ষমতায় আসে সে দলের কিছু প্রভাবশালী নেতাকর্মীদের নিজের করে নেয় সে৷ এছাড়াও স্থানীয় এমপির সাথে তার রয়েছে ভালো সম্পর্ক। এজন্য তার বিরুদ্ধে কেউ থানায় অভিযোগও দিচ্ছেনা।

তার ভয়ে অনেকেই ভীতসন্ত্রস্ত রয়েছেন৷ তার বিরুদ্ধে কেউ কথা বললে সে তাকে অমানবিক নির্যাতন করে।

এই নিউজ ৩২১ বার পড়া হয়েছে