৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফ্যাসিস্ট রেজিমের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রে ফ তা র

প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ণ
ফ্যাসিস্ট রেজিমের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রে ফ তা র

ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তিনি বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন।

পরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, শিরীন শারমিন চৌধুরীকে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা যাচাই করা হচ্ছে। এরপর সুনির্দিষ্ট মামলায় তাঁকে আদালতে পাঠানো হবে।

শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক এই স্পিকার পদত্যাগ করেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার হন এবং এরপর থেকে টানা এই দায়িত্ব পালন করেন।

জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২) মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন। এই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

এই নিউজ ৩১০ বার পড়া হয়েছে