[english_date], [bangla_date], [hijri_date]

ফটোসাংবাদিক আতাউর রহমান আতার ছেলে আইসিইউতে, দোয়া কামনা

প্রকাশিত April 7, 2026, 12:17 PM
ফটোসাংবাদিক আতাউর রহমান আতার ছেলে আইসিইউতে, দোয়া কামনা

সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সিলেটের প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার কনিষ্ঠপুত্র জাকারিয়া রহমান (২২) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত সোমবার দিবাগত রাত ৪টার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাকারিয়া রহমানকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২য় তলার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কনিষ্ঠপুত্রের এই আকস্মিক অসুস্থতায় ফটোসাংবাদিক আতাউর রহমান আতা অত্যন্ত ভেঙে পড়েছেন। তিনি তার সন্তানের দ্রুত সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সিলেটের সর্বস্তরের মানুষের কাছে বিশেষভাবে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

এই নিউজ 467 বার পড়া হয়েছে