৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন মতুকে সার্জন টিভির উষ্ণ সংবর্ধনা

প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন মতুকে সার্জন টিভির উষ্ণ সংবর্ধনা

ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা দিয়েছে সার্জন টিভি। গত ৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আব্দুল মজিদ এবং উপস্থাপনা করেন হেপি জান্নাত। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারী মাওলানা শফিকুর রহমান।

স্বাগত বক্তব্যে সার্জন টিভির প্রতিষ্ঠাতা জুবের আহমদ সার্জন বলেন, প্রবাসে থেকেও আব্দুল মতিন (মতু) দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যা সকলের জন্য অনুপ্রেরণার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জসিমসহ অন্যান্য বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট এম. আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক জান্নাত আরা পান্না, এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, কবি ও জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল এবং বিশিষ্ট ব্যবসায়ী সুয়েব লস্কর।

এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল কাশেম রুমন, অ্যাডভোকেট তৌকির আহমেদ, জসিম উদ্দিন (জসিম বুক হাউসের প্রকাশক) এবং রোকসানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মনাফ খান।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগীত পরিবেশন করেন শিল্পী মিলন কান্তি দাস এবং গীতিকবি ওবায়েত বখত চৌধুরী রুবেল, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষাংশে সংবর্ধিত অতিথি আব্দুল মতিন (মতু) তার অনুভূতি ব্যক্ত করে বলেন, দেশের মানুষের ভালোবাসা ও সম্মানই তার কাজের অনুপ্রেরণা। তিনি ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি ছিল গুণীজনদের এক মিলনমেলায় পরিণত, যেখানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই নিউজ ৩২১ বার পড়া হয়েছে