জরুরি সংস্কার, মেরামত এবং সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল বুধবার (৮ এপ্রিল) দীর্ঘ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশ এলাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, শাট-ডাউন চলাকালীন সঞ্চালন লাইন সচল বলে গণ্য করতে হবে। তবে নির্ধারিত সময়ের আগে সংস্কার কাজ শেষ হয়ে গেলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে এবং উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
এই নিউজ ৩১১ বার পড়া হয়েছে