[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থার নতুন সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন

প্রকাশিত October 9, 2026, 05:54 AM
গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থার নতুন সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌরসভার বিএনপি মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
গত ১ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক স্মারকে ৭ সদস্য বিশিষ্ট এই এ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জনাব গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইন-চার্জ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার এবং স্থানীয় ক্রীড়াবিদ জনাব শাকিল আহমদ।
অফিস আদেশ অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫) অনুযায়ী অর্পিত ক্ষমতা বলে চেয়ারম্যান কর্তৃক এই কমিটি অনুমোদন লাভ করে। অনুমোদিত এই এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।
গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন সদস্য সচিব মনোনীত হওয়ায় উপজেলার ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এই নিউজ 343 বার পড়া হয়েছে