আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১ বছরের মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মো: রুবেল আহমদ-কে আহ্বায়ক ও মো: হুমায়ন রসিদ-কে সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে থাকা রেজাউল ইসলাম নাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
এই নিউজ 445 বার পড়া হয়েছে