
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের দুই কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুন অর রশীদ। সাত বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বহিষ্কৃত এসআই আশেক এলাহী, এসআই হাসান উদ্দিন এবং সংবাদকর্মী আব্দুল্লাহ আল নোমান। ছয় আসামির মধ্যে আশেক এলাহী কারাগারে রয়েছেন। বাকি আসামিরা পলাতক।
সিলেট নগরের আখালিয়ার নিহারিপাড়ার বাসিন্দা রায়হান আহমদকে ২০২০ সালের ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী তাহমিনা আক্তার হেফাজতে মৃত্যু আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।
ঘটনার পর পুলিশের অনুসন্ধানে নির্যাতনের সত্যতা উঠে আসে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত করে। ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়।
ঘটনার পর আকবর আত্মগোপনে চলে যান। পরে ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই নিউজ 362 বার পড়া হয়েছে