[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত October 25, 2026, 02:38 PM
গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

​গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকাশ মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

​রবিবার (২৫ অক্টোবর ) বিকাল আনুমানিক ৫টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন রনকেলী উত্তর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আকাশ মিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ থানার টিকরবাড়ী গ্রামের মৃত আকবর আলী ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গোলাপগঞ্জ মডেল থানার এসআই এস এম আবু মুসার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স—এসআই শুভ্র চন্দ্র দাস, এএসআই জুলহাস উদ্দিন ও এএসআই নাজমুল ইসলামসহ একটি টিম এই সফল অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে আসামির হেফাজত থেকে উদ্ধারকৃত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২২,০০০ (বাইশ হাজার) টাকা।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই নিউজ 361 বার পড়া হয়েছে