রাজনগর প্রতিনিধি:
শত্রুতার জেরে রাজনগরে মো. মনফর মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা মনফর মিয়াকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত মো. মনফর মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর এলাকার মেদিনীমহলের বাসিন্দা।
আহত মনফর মিয়া জানান, গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে রাজনগর এলাকার ছাত্রদলের লোকজন তার বাড়িতে হামলা চালান। তিনি অভিযোগ করে বলেন, সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ এর সাথে তার মেয়ের পূর্ব পরিচয়।
কিন্তু ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তার মেয়ের বিয়ে হয়
নাসির খান সোহেল নামের এক ছেলের সাথে। এর পর থেকে আব্দুল আহাদ ক্ষিপ্ত হয়ে উঠেন। এবং তিনি যখন জানতে পারেন আমার মেয়ে লিলি বেগম বিয়ে করে যুক্তরাজ্য চলে গেছেন এর পর থেকে তিনি আমার মেয়ের কাছে টাকা পান বলে দাবি করেন। এর পর থেকে তিনি বিভিন্ন সময় আমাকে ভয়ভীতি দেখাতেন এবং টাকা দেওয়ার কথা বলতেন। শুধু তাই না, তিনি আমার কাছে টাকা পাওয়নাদার দাবি করে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলাও দায়ের করেন।
মনফর মিয়া বলেন, গতকাল সে প্রভাব খাটিয়ে তার দলিয় লোকজন দিয়ে আমার বাড়িতে হামলার ঘটনা ঘটায়।
এ ঘটনায় লিলি বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহাদের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু একটা সময় সে আমাকে নানা ভাবে মানসিক, শারীরিক নির্যাতন করত। কিন্তু আমি লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারতাম না। আমি মূলত তার কাছ থেকে মুক্তি চাচ্ছিলাম। কিন্তু বাংলাদেশ থেকে আমি কোন ভাবেই তার কাছ থেকে মুক্ত হতে পারতাম না। পরবর্তীতে আমার পরিবার গোপনে অন্য জায়গায় আমাকে বিয়ে দিয়ে দেন এবং তার আমি আমার স্বামীকে নিয়ে যুক্তরাজ্য চলে আসি। এর পর থেকে সে ক্ষিপ্ত হয় এবং সে যেহেতু ওসমানী নগর উপজেলা ছাত্রদলের সভাপতি তাই সে তার প্রভাব খাটিয়ে আমাদের এলাকার ছাত্রদলের লোকজন দিয়ে আমার বাড়িতে হামলা চালায়।
এই ঘটনায় কোন মামলা করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু সে প্রভাবশালী। সুতরাং আমরা অসহায়। তবে আমরা থানায় মামলা দায়ের করব। এখন পুলিশ মামলা নিবে কি না বুঝতে পারছি না।
অপরদিকে অভিযুক্ত ওসমানী নগর উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল আহাদের বক্তব্য নিতে একাধিকবার তার ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেনি।
এই নিউজ ৩২০ বার পড়া হয়েছে