মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চেলার চক গ্রামে আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী লোকমান মিয়ার বাড়িতে আবারো হামলা চালানো হয়েছে। শুক্রবার (২ মে) দুপুর ২টায় বিএনপির নেতাকর্মীরা এ হামলায় চালায়। এসময় তার বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়।
আওয়ামী লীগ নেতা লোকমান মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চেলার চক গ্রামের তোতা মিয়ার ছেলে ও সিলেট সিটির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক।
এর আগেও শেখ হাসিনা পলায়নের পর ৫আগস্ট বিএনপি নেতাকর্মীরা ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা তার বাড়িতে হামলা চালিয়েছিল।
জানা যায়, শুক্রবার দুপুরে বিএনপি নেতা মোঃ নছির আলী, কুদ্দুস, সুমন সহ ১৫/২০ দলীয় নেতৃবৃন্দ একত্রে, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা লোকমান মিয়ার বাড়িতে গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে হামলা করা হয়। এসময় তাকে না পেয়ে তার ঘরে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেন হামলাকারীরা। এসময় ঘরের সদস্যরা ভয়ে পালিয়ে যান। লোকমান মিয়ার পিতা তোতা মিয়াও প্রবিন আওয়ামী লীগ নেতা, তিনিও দীর্ঘ দিন ধরে পলাতক রয়েছেন।
জানা যায়, আওয়ামী নেতা যুক্তরাজ্য প্রবাসী লোকমান মিয়া ৫ আগস্টের আগে ২৮ জুন দেশে এসে তার নিজ এলাকা রাজনগর উপজেলার চেলার চক গ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দফায় দফায় পরামর্শ সভা করেন। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে ও শেখ হাসিনা যাতে ক্ষমতায় ঠিকে থাকতে পারেন এজন্য তিনি নেতাকর্মীদের নিয়ে এসব বৈঠক করেন। বিগত দিন আওয়ামী লীগের বড় বড় প্রোগ্রামে তার বড় অংকের অনুদান ছিল। লন্ডনে থেকেও দলীয় কাজে দলকে অনেক সহযোগিতা করতেন তিনি।
শুধু তাই নয় যারাই সরকার বিরোধী কাজে লিপ্ত রয়েছে নেতাকর্মীদের দিয়ে তাদের নাম তালিকা করে পুলিশের কাছে জমা করান তিনি, যেনো সরকারের বিরুদ্ধে অপপ্রচার কারীদের সহজে সনাক্ত করে পুলিশ আইনি ব্যবস্তা নিতে পারে, আওয়ামী লীগ নেতা লোকমান মিয়ার মাধ্যমে অনেক বিএনপি নেতাকর্মীদের পুলিশে তাদের নাম টিকানা দিয়ে প্রসানকে সহযোগিতা করে ছিলেন।
এসব কারণে বিএনপি নেতাকর্মীরা তার উপর ক্ষিপ্ত ছিল। এজন্য বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা লোকমান মিয়ার বাড়িতে দফায় দফায় তার বাড়িতে হামলা চালাচ্ছেন।
এই নিউজ ৩৩৩ বার পড়া হয়েছে