সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG) বিশ্বনাথ’-এর আয়োজনে এবং ‘মিনিংফুল ইনফরমেশন অ্যান্ড পিস বিল্ডিং সার্ভিসেস (MIPS)’-এর উদ্যোগে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগান ও ‘শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্বনাথ পিএফজির পিস-অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিনের পরিচালনায় কর্মসূচির শুরুতে পৌর শহরের বাশিয়া ব্রিজের ওপর থেকে একটি শান্তি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এক মিলনায়তনে শান্তির সংস্কৃতি গঠন ও সহিংসতামুক্ত সমাজ শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা অপরিহার্য। হিংসা-বিদ্বেষ ভুলে সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিশ্বনাথ পিএফজির পিস-অ্যাম্বাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজু, সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, গণফোরাম সভাপতি তরিকুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশিকুর রহমান রানা, পিএফজি সদস্য হোশাহীন আহমদ শাহীন, কাওছার খান, নাজমা বেগম, হাসিনা বেগম, আশিকুর রহমান রানা, হাসান মাহমুদ রিপন, শফিক আহমদ পিয়ার, আন্তঃধর্মীয় কমিটির সদস্য সচিব মলয় ভট্টাচার্য, সংগঠক কাওছার আহমদ তুলাই, তহুরুদ্দিন, কিনু মিয়া, এসপি সেবু, সুজিদ বৈদ্যসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
এই নিউজ 369 বার পড়া হয়েছে