[english_date], [bangla_date], [hijri_date]

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

প্রকাশিত September 21, 2026, 12:02 PM
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন ও সাংগঠনিক বিষয়াবলী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিলেট সদরের খাদিম নগর শাহজালাল বাজারস্থ দাসপাড়ায় অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেটে জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি দুলাল আহমদ শান্ত, সাধারণ সম্পাদক আব্দুল তাহির, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আয়নুল আহমদ স্বপন, কোষাধ্যক্ষ মো: রুহেল মিয়া, সদস্য মো: হাসান মিয়া, বালাগঞ্জ থানা কমিটি সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি মালাই মিয়া, কোষাধ্যক্ষ দিলু মিয়া প্রমুখ।

সভায় উপস্থিত বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ব্যাটারি চালিত থ্রি-হুইলার চালকদের ন্যায্য অধিকার আদায় এবং সড়ক পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বালাগঞ্জ থানা এলাকার শ্রমিকদের সুসংগঠিত করতে এবং তাদের স্বার্থ সংরক্ষণে একটি শক্তিশালী ও কার্যকর থানা কমিটি গঠনের সার্বিক দিক নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনা সভায় সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের জেলা পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বালাগঞ্জ থানার প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। খুব শীঘ্রই সর্বসম্মতিক্রমে বালাগঞ্জ থানা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সভা থেকে জানানো হয়।

এই নিউজ 314 বার পড়া হয়েছে