সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
ঘোষিত কমিটিতে আতাউর রহমান আতাই-কে সভাপতি এবং জামাল আহমদ তালুকদার-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি শাহিদুর রহমান, কওছর আহমদ ও আব্দুল কালাম; সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ; তথ্য ও প্রচার সম্পাদক মো: সালমান হোসেন; কোষাধ্যক্ষ মো: আব্দুর রহমান; শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইয়াহাইয়া হায়দার; দপ্তর সম্পাদক মো: আব্দুল মুহিত; চা ও শিল্প বিষয়ক সম্পাদক মিন্টু দাস এবং শ্রম ও পেশাজীবী সম্পাদক হোসেন শাহীদ সোহরাওয়ার্দী।
নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এক যৌথ বার্তায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত এই কমিটি বিয়ানীবাজারসহ সমগ্র সিলেট বিভাগের সর্বস্তরের মানুষের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে অত্যন্ত বলিষ্ঠ ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
এই নিউজ 319 বার পড়া হয়েছে